R.g kar
Bengal Liberty: ফের খবরের শিরোনামে আর.জি. কর! ডাক্তার পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়ের ১১ বছরের ভাইঝির দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। ঘটনাটি রবিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,(Rg kar)
ঘটনাটির সময় নাবালিকা আলিপুরের বাড়িতে একাই ছিল। মৃতার পরিবারের সদস্যরা বাড়িত ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বহুবার ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে, শেষেমেষ দরজা ভাঙা হয়। ভিতরে ঢুকে ওই নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁরা। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএমে পাঠানো হয়েছে বলেই খবর।
পুলিশ জানিয়েছে, মৃতার দেহ আংশিক ঝুলে পড়া অবস্থায় ছিল। তার পায়ের কিছু অংশ মাটিতে স্পর্শ করছিল। প্রাথমিক ময়নাতদন্তে জানা গিয়েছে, মৃত্যুর কারণ গলায় ফাঁস লাগা।
আলিপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মেয়েটি মানসিক অবসাদে ভুগছিল কিনা বা অন্য কোনও কারণ আছে কিনা, সে বিষয় জানতে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
