Czechia Formation 2026
Bengal Liberty, ১১ জুন ২০২৬ : একটি দেশ কত রকম ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে পারে? কখনো(Czechia Formation 2026) দেশভাগের যন্ত্রণা, কখনো আবার একাধিকবার দেশের নাম পরিবর্তনের জন্য বেনজির আন্দোলন। এই সব কিছুর মধ্য দিয়ে যাওয়া দেশটিকে আমরা একসময় চেক প্রজাতন্ত্র নামে চিনতাম, যা এখন নতুন নাম ‘চেকিয়া’ হিসেবে পরিচিত
চেকোস্লোভাকিয়া যুগ (১৯৩০-১৯৯০)
১৯৯৩ সালে শান্তিপূর্ণভাবে বিভক্ত হওয়ার আগে, বিশ্বমঞ্চে চেকোস্লোভাকিয়া ছিল একটি পরাশক্তি। তারা মোট আটটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ১৯৩৪ এবং ১৯৬২ সালের বিশ্বকাপে ফাইনালে উঠলেও শেষ মুহূর্তের পরাজয়ে তাদের রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়—একবার ইতালির কাছে, আরেকবার ব্রাজিলের কাছে। এরপর বেশ কিছুকাল ব্যর্থতার গ্লানি টানতে হলেও, অবশেষে শুরু হয় এক নতুন যুগের।

স্বাধীন চেকিয়া (১৯৯৩–বর্তমান)
স্লোভাকিয়া থেকে আলাদা হওয়ার পর থেকে চেকিয়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (ইউরো) নিয়মিত অংশগ্রহণ করলেও, বিশ্বকাপ বাছাইপর্বে তাদের সাফল্য তুলনামূলকভাবে অনিয়মিত। ২০০৬ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর দীর্ঘ ২০ বছর তারা মূল মঞ্চে ফিরতে পারেনি। তবে সব বাধা আর প্রতিপক্ষকে পেরিয়ে, অবশেষে ২০২৬ সালের বিশ্বকাপের মূল মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো চেকিয়াদের।
কুবেক যুগ(Czechia Formation 2026)
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চেকিয়ার প্রধান কোচের দায়িত্বে আছেন অভিজ্ঞ ম্যানেজার মিরোস্লাভ কুবেক। বাছাইপর্বের প্লে-অফের ঠিক আগেই তিনি জাতীয় দলের হাল ধরেন এবং সফলভাবে চেকদের ২০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করান। এর আগে ভিক্টোরিয়া প্লজেন ও এসকে ক্লাডনোর মতো বিখ্যাত ক্লাবগুলোতে কোচিং করিয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাঁর ক্ষুরধার রণকৌশল ও মন্ত্রেই এবার বিশ্বকাপে ফিরল চেকিয়া।

ফরমেশনের রণকৌশল(Czechia Formation 2026)
চেকিয়া দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই মিরোস্লাভ কুবেকের সবচেয়ে পছন্দের এবং ব্যবহৃত ফুটবল ফর্মেশন হলো ৩-৪-১-২। এই কৌশলে তিনি রক্ষণভাগে তিনজন ডিফেন্ডার ব্যবহার করেন। তাদের সামনে থাকেন চারজন মিডফিল্ডার এবং দুই স্ট্রাইকারের ঠিক পেছনে আক্রমণাত্মক প্লেমেকার হিসেবে থাকেন একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। আসন্ন ম্যাচে চেকিয়ার সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, তা দেখে নেওয়া যাক

চেকিয়ার সম্ভাব্য একাদশ(Czechia Formation 2026)
গোলরক্ষক: মাতেজ কোভার
ডিফেন্ডার: লাদিস্লাভ ক্রেইচি (অধিনায়ক), তোমাস চালোউপেক, রবিন হ্রানাচ
মিডফিল্ডার (উইংব্যাকসহ): ভ্লাদিমির কুফাল, লুকাস সার্ভ, তোমাস সুচেক, মাতেজ জুরাসেক
অ্যাটাকিং মিডফিল্ডার (প্লেমেকার): পাভেল সুলক (সুক)
ফরোয়ার্ড: লুকাস প্রভোদ, প্যাট্রিক শিক
দীর্ঘ ২০ বছর পর বিশ্বমঞ্চে আবারও কি দেখা যাবে সেই পুরোনো ‘চেক ম্যাজিক’? নাকি বিশ্বকাপের এই কঠিন প্রতিযোগিতায় মাঠ ছাড়তে হবে হতাশায়? উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

