Trump calls Modi for diwali wish
Bengal Liberty: ভারত ও আমেরিকার মধ্যে চলতি বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েনের মাঝেই বুধবার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাপের কথা জানিয়ে ট্রাম্প সমাজমাধ্যমে পোস্ট করেন। একইসঙ্গে পোস্টে ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছাও জানান তিনি।

দীপাবলি উদযাপনে অংশ নিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, (Trump calls Modi for diwali wish)
এ দিন হোয়াইট হাউসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দীপাবলি উদযাপনে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন এফবিআইয়েরর ডিরেক্টর কাশ প্যাটেল এবং মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড।
প্রদীপ প্রজ্জ্বলনের পরই ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মোদীকে ফোন করার কথা জানান। ট্রাম্প বলেন, ” ফোনে অনেক কিছু নিয়েই আলোচনা হয়েছে। তবে মোদী না-কি বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে আগ্রহ দেখিয়েছেন।” মোদীর প্রশংসা করে ট্রাপ বলেন, ‘দারুণ বন্ধু’ এবং ‘মহান নেতা’ ভারতের প্রধানমন্ত্রী।ফোনে কথা বলার সময় ট্রাম্প ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রসঙ্গও তোলেন। তবে সে বিষয় না-কি আলোকপাত করেননি ভারতের প্রধানমন্ত্রী।
