West Bengal SIR
Bngal Liberty: আগামী ২ নভেম্বর রাজ্যে SIR জারি হতে চলেছে। কমিশন সূত্রে এমনই খবর মিলছে। পশ্চিমবঙ্গের পর গোটা দেশে একইভাবে SIR প্রক্রিয়া চলবে।

‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণের পক্ষে কমিশন,(SIR)
ইতিমধ্যে, সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এক্ষেত্রে, SIR-এর জন্যও ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণের পক্ষে সওয়াল করেছেন তিনি। বাংলার ক্ষেত্রে তৃণমূল ঘনিষ্ট BLO-দের চিহ্নিতকরণের কাজ চলছে বলে খবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, DM-দের রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছে, যাতে SIR প্রক্রিয়ায় কোনও খুঁত না-থাকে।
গোটা দেশ জুড়ে SIR লাগু করার মূল উদ্দেশ্য হ’ল, বাংলাদেশি অনুপ্রবেশকারী ছেয়ে গিয়েছে। এই আবহে, এদের সরাতে না-পারলে নির্বাচন গোটা দেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা দুস্কর।
