tapas roy
বেঙ্গল লিবার্টি, ১১ জুন:
গত ১৫ বছর ধরে বাংলা শিল্পহীন। বিনিয়োগের নাম করে হয়েছে প্রতারণা (Tapas Roy)। বিঘে বিঘে জমি পড়ে রয়েছে জমি জটে। এবার কী শিল্পে আসবে বিনিয়োগ? উঠছে প্রশ্ন। এই আবহে রাজ্যে নতুন সরকারের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন তাপস রায়। তাঁর সাফ কথা, বিনিয়োগ আসবে। শিল্প হবে। আর জন্য বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করতে হবে।
কিন্তু কিভাবে? পানাগড় নিয়ে কিছু ভাবছেন? শিল্পমন্ত্রী জানান, এবিষয়ে বুধবারই সরকারি আমলাদের নির্দেশ দেওয়া হয়েছে পানাগড় শিল্প সংক্রান্ত সমস্ত ফাইল তৈরি করতে। কতগুলি বেসরকারি সংস্থা বিনিয়োগ করেছিল। কটা মৌ চুক্তি হয়েছে? কেন বিনিয়োগ করেও শিল্প হল না? তার রিপোর্ট দিতে বলা হয়েছে। অবশ্যই এবিষয়ে নিয়ে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে।

মমতা আমলে ফ্লপ শিল্প Tapas Roy
উল্লেখ্য, পশ্চিম বর্ধমানের পানাগড়। সেই জায়গায় গত পাঁচ বছর আগে শিল্প আনার নামে বেসরকারি সংস্থা ৪০০ কোটি বিনিয়োগ করেছে। সেই পলি ফিল্ম হাবের উদ্বোধনও করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই শিল্প হাব কোথায়? শুধু পানাগড় নিয়েই নয়। সিঙ্গুরে শিল্পে বিনিয়োগ আনা নিয়েও রয়েছ বিস্তর পরিকল্পনা। যদিওবা এবিষয় এখনই মুখ খুলতে নারাজ শিল্পমন্ত্রী।

তিনি বলেন, ৬,৬৮৮ টি ছোট, বড়, মাঝারি শিল্প বাংলা থেকে চলে গিয়েছে। কারণ, তৃণমূলী তোলাবাজিদের অত্যাচার। ব্যবসা করার মতো উপযুক্ত পরিবেশ ছিল না বাংলাতে। এবার সেই পরিবেশ আমাদের তৈরি করে দিতে হবে। প্রয়োজনে সমস্ত বিনিয়োগকারীদের নিয়ে করতে হবে বৈঠক।
কিন্তু কোটি কোটি অর্থ খরচ করে যে বিসনেস সামিট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে প্রসঙ্গে শিল্পমন্ত্রী বলেন। ‘বিজনেস সামিট মানে একত্রিত হওয়া। কোনও গাল ভরা কথা নয়। বিনিয়োগকারীদের সুস্থ পরিবেশ দিতে হবে করার জন্য।’

