EC Set to meeting
Bengal Liberty: নির্বাচন কমিশনের নির্দেশকে পালন করতে এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার। চলতি বছরের এপ্রিল মাস থেকে কালীপুজোর আগে পর্যন্ত যেই যেই বুথ লেভেল অফিসাররা কাজে যোগদান করতে রাজি হননি অথবা যোগদান করলেও প্রশিক্ষণ নিতে অস্বীকার করেন, তেমন এক হাজারেরও বেশি BLO-দের কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন।ERO থেকে শুরু করে BDO পর্যন্ত সকল আধিকারিকদেরকেই চিঠি পাঠানো হয়েছে বলেই খবর।

প্রসঙ্গত, (SIR update)
এপ্রিল মাস থেকে BLO-দের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আর তখন থেকেই এই কারণ দর্শানোর চিঠি পাঠানো শুরু হয়েছে, যার সংখ্যা চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত এক হাজারেরও অধিক ছাড়িয়ে গিয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
উল্লেখযোগ্য বিষয় হল, সংশ্লিষ্ট চিঠির উত্তরে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয়, সেক্ষেত্রে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী পদক্ষেপ করবে নির্বাচন কমিশন।
