Tanmoy Bhattacharya
Bengal Liberty, ১২ জুন :
দল থেকে সাসপেন্ডেড হয়েছিলেন তন্ময়। তারপরও কোনও না কোনও ভাবে দলের নানা কর্মসূচিতে থেকেছেন তিনি (Tanmoy Bhattacharya)। প্রথম থেকেই সেই তন্ময় ভট্টাচার্যকে নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনা আরও তীব্র হল। নেপথ্যে কিছু ফেসবুক পোস্ট। আজ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপি নেতাদের সাথে খোশমেজাজে দেখা গেল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। ভাইরাল হয়েছে বিজিপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সাথে বিজেপির পার্টি অফিস পাশাপশি বসে থাকার ছবি। এমনকি রাজনৈতিক মহল এও স্মরণে রেখেছে, বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই শুভেন্দুর সাথে তাঁর ঘনিষ্ঠতার কথাও। তবে কি এবার প্রতীক উর রহমানের পথে হেঁটে দলবদল করছেন তন্ময়ও? বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা (Tanmoy Bhattacharya)?

বেঙ্গল লিবার্টিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার (Tanmoy Bhattacharya)
জল্পনা যখন তুঙ্গে তখন আবারও একই নিয়মে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন তন্ময় ভট্টাচার্য। বেঙ্গল লিবার্টিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “যাদের রাজনৈতিক শিক্ষা নেই, যারা জানেন না সৌজন্যবোধ কি, শিক্ষার অভাব রয়েছে, তাঁরাই এ ধরনের অপবাদ ছড়াতে পারেন।” দেবজিতের সঙ্গে তাঁর ছবি প্রসঙ্গে তিনি বলেন, “দেবজিৎ আমার দীর্ঘদিনের বন্ধু, ওর সঙ্গে দেখা করা মানে বিজেপিতে যোগদান নয়।”
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর শুভেন্দু অধিকারী বিধানসভায় আসামাত্রই তন্ময় ভট্টাচার্য এককভাবে সাক্ষাতের জন্য মুখ্যমন্ত্রীর করিডোরে হাজির হয়েছিলেন। সেই সময়ও তিনি বলেছিলেন, “শুভেন্দুর সঙ্গে নির্বাচনের আগে থেকেই যোগাযোগ ছিল। আপনাদের লেখার স্বাধীনতা রয়েছে আপনারা যা ইচ্ছা লিখতে পারেন।” তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, দল থেকে বহিষ্কারের পর থেকে তিনি কি ক্ষুব্ধ? নাকি সত্যিই সবটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। উত্তর ক্রমশ প্রকাশ্য।



