Beldanga Violence NIA
Beldanga Violence NIA

Beldanga Violence NIA: বেলডাঙা হিংসা মামলায় এনআইএ-র জয়, চাপে তৃণমূল

Bengal Liberty: মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার মামলায় তৃণমূল সরকারের বড়সড় অস্বস্তি। এতদিন এনআইএ তদন্তে বাধা দেওয়ার যে কৌশল তারা নিয়েছিল, তাতে জল ঢেলে দিল নতুন সরকার। মামলাটিতে তদন্তের পূর্ণ স্বাধীনতা পেয়েছে এনআইএ। তদন্তে আর কোনো বাধা থাকছে না।

Beldanga Violence NIA
Beldanga Violence NIA

তৃণমূলের আবেদন খারিজ, রিপোর্ট তলব (Beldanga Violence NIA)

বেলডাঙার অশান্তি নিয়ে করা মামলাটিতে এনআইএ তদন্তের বিরুদ্ধে আগের সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই আবেদন প্রত্যাহার করে নিল। এর ফলে এনআইএ-র তদন্তের পথে সমস্ত বাধা দূর হলো। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে এনআইএ-কে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Advertisement
Advertisement

কেন এই অশান্তি? (Beldanga Violence NIA)

জানুয়ারি মাসে ঝাড়খণ্ডের এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ভয়াবহ অশান্তি ছড়ায়। গুজব ছড়িয়ে রেল ও জাতীয় সড়ক অবরুদ্ধ করা হয়েছিল। পুলিশের ওপর হামলা চালানো হয়, মারধর করা হয় সাংবাদিকদের। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলাতেই এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই তদন্তে নতুন গতি আসায় তৃণমূলের প্রচ্ছন্ন দুর্নীতির পর্দা ফাঁস হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury