Brazil Vs Morocco Preview
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ফুটবল বিশ্বকাপের মঞ্চে শুরু(Brazil Vs Morocco Preview) হতে চলেছে এক হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং গত বিশ্বকাপের রূপকথা তৈরি করা আফ্রিকান জায়ান্ট মরক্কো। ভারতীয় সময় ভোর ৩:৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই।
কে এগিয়ে, কে পিছিয়ে(Brazil Vs Morocco Preview)
মাঠের জমজমাট লড়াইয়ের জন্য দুই শিবিরই এখন পুরোপুরি প্রস্তুত। একদিকে সাম্বার দেশ ব্রাজিল, যারা চোটের কারণে তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই মাঠে নামছে। স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকবে সেলেসাওরা। অন্যদিকে আশরাফ হাকিমির নেতৃত্বে অপ্রতিরোধ্য মরক্কো, যারা অসম্ভবকে সম্ভব করে একের পর এক পরাশক্তিকে হারিয়ে এগিয়ে চলেছে।

তাই লড়াই যে সমানে-সমানে হবে, তা এক প্রকার নিশ্চিত। ম্যাচটি ভোররাতে অনুষ্ঠিত হলেও ইতিমধ্যেই ব্রাজিল ও মরক্কো জ্বরে কাঁপছে ভারতসহ গোটা বাংলার ফুটবল অনুরাগীরা। মাহেন্দ্রক্ষণের আগে দুই দলই নিজেদের সেরাটা দিতে মরিয়া।
দুই দলের সম্ভাব্য একাদশ(Brazil Vs Morocco Preview)
ব্রাজিল (ফর্মেশন: ৪-২-৩-১)
গোলরক্ষক: অ্যালিসন বেকার।
ডিফেন্ডার: দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ওয়েন্দেল।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো/ম্যাথিউস কুনিয়া।

মরক্কো (ফর্মেশন: ৪-৩-৩)
গোলরক্ষক: ইয়াসিন বোনু।
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, নায়েফ আগুয়ের্দ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই।* মিডফিল্ডার: আজাদিন ওনাহি, সোফিয়ান আমরাবাত, বিলাল এল খানুস।
ফরোয়ার্ড: ব্রাহিম দিয়াজ, ইউসেফ এন-নেসিরি, হাকিম জিয়েশ।

ভোররাতের এই যুদ্ধেই প্রমাণ হয়ে যাবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার দাপট থাকবে। ব্রাজিলের ঐতিহ্য নাকি মরক্কোর রূপকথা— শেষ পর্যন্ত কার মাথায় উঠবে জয়ের মুকুট, সেটাই এখন দেখার।
আরো পড়ুন:- Australia Formation 2026: রবিবার তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া!


