Qatar Vs Switzerland Match Preview
Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : সান ফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে (সান্তা ক্লারা) আজ গ্রুপ-‘বি’-এর(Qatar Vs Switzerland Match Preview) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কাতার ও শক্তিশালী সুইজারল্যান্ড। টুর্নামেন্টের শুরুতেই পুরো ৩ পয়েন্ট পকেটে পুরে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে দুই দলের সামনেই। তবে শক্তি ও অভিজ্ঞতার বিচারে ম্যাচের আগে অনেকটাই এগিয়ে রয়েছে মুরাত ইয়াকিনের দল। একঝাঁক অভিজ্ঞ তারকা নিয়ে মাঠে নামবে সুইস বাহিনী। অন্যদিকে, গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এক নতুন উন্মাদনা নিয়ে লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত কাতার। সব মিলিয়ে একটি হাই-ভোল্টেজ ম্যাচ দেখার জন্য ফুটবল সমর্থকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কাতারের সম্ভাব্য প্রথম একাদশ (৪-৩-৩)(Qatar Vs Switzerland Match Preview)
গোলরক্ষক: মাহমুদ আবুনাদা
ডিফেন্ডার: হোমাম আহমেদ, বোয়ালেম খুখি, জাসেম গ্যাবার, পেড্রো মিগুয়েল
মিডফিল্ডার: আইয়ুব আল-উই, ইসা লায়ে, আসিম মাদিবো
ফরওয়ার্ড: আকরাম আফিফ, এডমিলসন জুনিয়র, ইউসুফ আবদেলরাজাক


সুইজারল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ (৩-৪-৩)(Qatar Vs Switzerland Match Preview)
গোলরক্ষক: গ্রেগর কোবেল
ডিফেন্ডার: ম্যানুয়েল আকাঞ্জি, নিকো এলভেদি, রিকার্ডো রদ্রিগেজ মিডফিল্ডার: ডেনিস জাকারিয়া, গ্রানিট জাকা, রেমো ফ্রয়লার, মিশেল এবিশার
ফরওয়ার্ড: ড্যান এনদয়ে, রুবেন ভার্গাস, ব্রেল এমবোলো
এর আগে ২০১৮ সালের একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে চমক দিয়েছিল কাতার। তাই এবার সুইসরা কি সেই হারের প্রতিশোধ নেবে, নাকি কাতার আবারও কোনো অঘটন ঘটাবে—তা নিয়েই এখন দুই দেশের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা কাজ করছে।
আরো পড়ুন:- Suvendu Adhikari: নামে নয়, কাজে ‘ডবল ইঞ্জিন’ সরকার! মন্ত্রীদের বার্তা শুভেন্দুর


