India Vs Pakistan T20 WC
Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : রবিবার আইসিসি নারী টি-টোয়েন্টি(India Vs Pakistan T20 WC) বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৬৪ রানে উড়িয়ে দিয়ে রাজকীয়ভাবেই টুর্য়নামেন্ট অভিযান শুরু করল ভারতীয় দল। ম্যাচের শুরুর দিকে অল্প কিছুক্ষণের জন্য পাকিস্তান লড়াইয়ে থাকলেও, ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা, বঙ্গতনয়া রিচা ঘোষ এবং দীপ্তি শর্মার দুর্দান্ত পারফরম্যান্সের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেছে তারা।
ভারতের ব্যাটিং(India Vs Pakistan T20 WC)
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে টসের সময় পাক অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে প্রথা মেনে করমর্দন (হ্যান্ডশেক) করতে দেখা যায়নি হারমানপ্রীতকে। ম্যাচের শুরুতেই শেফালী বর্মা ও জেমিমাহ রদ্রিগেজ দ্রুত আউট হয়ে গেলে দলের হাল ধরেন অধিনায়ক ও সহ-অধিনায়কের অভিজ্ঞ জুটি। পুরুষ ক্রিকেট দলে যেমন বিরাট-রোহিত, নারী দলে তেমনই ত্রাতা হয়ে উঠলেন হারমানপ্রীত ও স্মৃতি।


দুজনের ঝোড়ো ৯১ রানের পার্টনারশিপে স্মৃতি মন্ধনা ৬৮ ও হারমানপ্রীত ৩৬ রান করে আউট হন। এরপর ভারত কিছুটা চাপে পড়লেও, বঙ্গতনয়া রিচা ঘোষের ১৭ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে লড়াইয়ে ফেরায়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের বড় স্কোর খাড়া করে ভারত। পাকিস্তানের ফিল্ডিং এদিন অত্যন্ত নিম্নমানের ছিল। বেশ কয়েকটি ক্যাচ মিসের ম্যাচে পাকিস্তানের সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা ২টি করে উইকেট নেন।
পাকিস্তানের হতাশাজনক ব্যাটিং(India Vs Pakistan T20 WC)

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। একমাত্র ওপেনার তথা উইকেটরক্ষক মুনিবা আলী লড়াকু ৪১ রান করলেও, বাকি ব্যাটাররা চরম ব্যর্থতার পরিচয় দেন।
বল হাতে দীপ্তি সেরা(India Vs Pakistan T20 WC)
বল হাতে এদিন এক কথায় অসাধারণ ছিলেন দীপ্তি শর্মা। মাত্র ৪ ওভার বল করে ১০ রান দিয়ে একাই ৫টি উইকেট তুলে নেন তিনি। এই ম্যাচজয়ী পারফরম্যান্সের সুবাদে দীপ্তি ম্যাচ সেরার পুরস্কার জেতেন। শেষ পর্যন্ত ১০৬ রানেই অল-আউট হয়ে যায় পাকিস্তান।
পাক বধের পর আগামী ১৭ জুন নেদারল্যান্ডসের (কমলা বাহিনী) বিরুদ্ধে মাঠে নামবে ভারত। দেখার বিষয়, টিম ইন্ডিয়া এই জয়ের ধারা বজায় রেখে বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পারে কি না।
আরো পড়ুন:- PM Modi: ফ্রান্সের মাটিতে ভারতের সাফল্যগাথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির


