West Bengal Assembly Session 2026
Bengal Liberty : তৃণমূল জমানা শেষ। শেষ দুর্নীতির জমানাও! দুর্নীতির গাছ সমূলে উৎখাত করতে তৎপর বর্তমান রাজ্য সরকার (West Bengal Assembly Session 2026)। আরও বেশি করে দুর্নীতি মুক্ত রাজ্য গড়ে তোলার অঙ্গীকারবদ্ধ করলেন রাজ্যপাল আর এন রবি। আজ বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু হল বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। আজ, অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম বাজেট অধিবেশনের সূচনা ভাষণে নতুন সরকারের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল আর এন রবি। একাধিক বিষয়ে রাজ্যের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরার পাশাপশি তিনি বলেন এই সরকার প্রথম ও প্রধান গুরুত্ব দেবে দুর্নীতি রোধে। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তার সাথে সবরকমের তোলাবাজি বন্ধ করা হবে সরকারের মূল লক্ষ্য (West Bengal Assembly Session 2026)।

দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল তৃণমূল (West Bengal Assembly Session 2026)
নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সরকারি প্রকল্পে অনিয়ম, কাটমানি, কয়লা ও গরু পাচার মামলার মতো একাধিক বিতর্কে গত কয়েক বছরে বারবার শিরোনামে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, রাজ্যের প্রশাসনিক কাঠামোর বিভিন্ন স্তরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল এবং সাধারণ মানুষের করের টাকা লুটের অভিযোগে একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি চোখে আঙুল দিয়ে দেখিয়ে পূর্বতন সরকারের বর্বরতা। তৃণমূল সরকারের আমলে স্বচ্ছতা বারংবার প্রশ্নের মুখে ছিল। দুর্নীতির লিস্টে কি বাদ ছিল! অভিযোগ, মানুষের ভিটে মাটি থেকে রাতের ঘুম সবটাই কেড়ে নিয়েছিল পূর্বতন সরকার। তাই এবার ঘুরে দাঁড়ানোর পালা, বললেন আর এন রবি।

রাজ্যপালের কণ্ঠে ‘ভয় আউট, ভরসা ইন’-এর প্রতিফলন (West Bengal Assembly Session 2026)
রাজ্যপাল আর এন রবির বক্তব্যে উঠে আসে সরকারের মূল স্লোগান ‘ভয় আউট, ভরসা ইন’-এর প্রতিফলন। রাজ্যপাল দাবি করেন, অতীতের দুর্নীতি, তোলাবাজি এবং আইনশৃঙ্খলার অবনতির অধ্যায় থেকে বাংলা এখন মুক্তির পথে এগোচ্ছে। রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, নতুন সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং সব ধরনের তোলাবাজির অবসান ঘটানো। এছাড়া জনবিন্যাস পরিবর্তন, নারী নিরাপত্তা, বেআইনি উচ্ছেদ রোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির ক্ষেত্রেও সরকারের ইতিবাচক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রুখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাজ্যপাল। তাঁর ভাষণে স্পষ্ট বার্তা, সুশাসন, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই হবে সরকারের অগ্রাধিকারের কেন্দ্রবিন্দু।



