FIFA Legacy Badge
FIFA Legacy Badge

FIFA Legacy Badge: মেসি-রোনাল্ডো-নেউয়ারের জার্সিতে বিশেষ ‘লেগাসি ব্যাজ’, সম্মান জানাল ফিফা

Bengal Liberty, ১৮ জুন ২০২৬ : চলতি ফিফা(FIFA Legacy Badge) বিশ্বকাপ নানা কারণেই বারবার শিরোনামে উঠে এসেছে। মাঠের উত্তেজনাপূর্ণ লড়াই থেকে শুরু করে নতুন নতুন উদ্যোগ— সব মিলিয়ে এবারের আসর আগের বিশ্বকাপগুলির তুলনায় এক ভিন্ন মাত্রা পেয়েছে। এরই মধ্যে আরও একটি বিশেষ উদ্যোগ নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। কিংবদন্তি তিন ফুটবলারকে সম্মান জানাতে তাঁদের জার্সিতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘লেগাসি ব্যাজ’।

FIFA Legacy Badge
FIFA Legacy Badge

 

লেগাসি ব্যাজে বিশেষ সম্মান(FIFA Legacy Badge)

 

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং জার্মানির কিংবদন্তি গোলরক্ষক মানুয়েল নেউয়ার— তিনজনেরই এটি ষষ্ঠ বিশ্বকাপ। পাশাপাশি এটিই তাঁদের শেষ বিশ্বকাপ বলেও মনে করা হচ্ছে। সেই কারণেই তাঁদের দীর্ঘ আন্তর্জাতিক ফুটবল জীবনের স্বীকৃতি হিসেবে ফিফার তরফে জার্সিতে বিশেষ ‘লেগাসি ব্যাজ’ সংযোজন করা হয়েছে।

Advertisement
Advertisement
FIFA Legacy Badge
FIFA Legacy Badge

বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক ফুটবলারের জার্সিতে ফিফার অফিসিয়াল ব্যাজ থাকে। মেসি, রোনাল্ডো ও নেউয়ারের জার্সিতে সেই ব্যাজের নীচে আলাদা করে বসানো হয়েছে ‘লেগাসি ব্যাজ’। সোনালি রঙের বিশ্বকাপ ট্রফির প্রতীকসহ ব্যাজটিতে লেখা রয়েছে— “FIFA World Cup Legacy”।

 

ব্যাজে ফুটে উঠেছে তারকাদের পরিচয়(FIFA Legacy Badge)

 

বিশেষ এই ব্যাজে শুধু বিশ্বকাপের প্রতীকই নয়, রয়েছে সংশ্লিষ্ট ফুটবলারের নাম ও জাতীয় পতাকাও। পাশাপাশি তাঁদের ক্যারিয়ারের অন্যতম পরিচিত উদযাপন ভঙ্গিও তুলে ধরা হয়েছে।

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাজে রয়েছে তাঁর বিখ্যাত ‘Siuuu’ উদযাপনের প্রতিচ্ছবি। অন্যদিকে লিওনেল মেসির ব্যাজে ফুটে উঠেছে দু’হাত প্রসারিত করে গোল উদযাপনের পরিচিত ভঙ

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Kalyan Banerjee: সই জাল কাণ্ডে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি?

FIFA Legacy Badge
FIFA Legacy Badge

মেসি, রোনাল্ডো এবং নেউয়ার— তিনজনই ২০০৬ বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করেছিলেন। সেই হিসেবে বিশ্বকাপের মঞ্চে তাঁদের দুই দশকের দীর্ঘ যাত্রাকে সম্মান জানাতেই ফিফার এই বিশেষ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এবার দেখার, শেষ বিশ্বকাপের মঞ্চে এই তিন কিংবদন্তির মধ্যে কে সবচেয়ে বড় ছাপ রেখে যেতে পারেন এবং নিজের দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury