Abhisekh Banerjee
Bengal Liberty :
পদ হারালেন অভিষেক! বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূলের সব কমিটি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কিন্তু তারপরে আবারও বৈঠক ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছিলেন মমতা। কিন্তু মমতা ছাড়া অধিকাংশ বিধায়কই ছিল অভিষেক বিরোধী। যে কারণে ঘাসফুল দুই ভাগে ভাগ হয়ে যায়। অবশেষে ‘ঋতব্রতর তৃনমূল’- এর তৃণমূল থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ছেঁটে ফেলা হল অভিষেককে। নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে নতুন সাংগঠনিক কাঠামো গড়ে তুলল বিদ্রোহী শিবির। সূত্রের খবর, এই নতুন কমিটি গঠনের পাশাপাশি বড় সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে। নবগঠিত কর্মসমিতিতে মোট ১১ জন সদস্যকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে (Abhisekh Banerjee)।

নতুন কমিটি ঘিরে জল্পনা তুঙ্গে
নিউটাউনের একটি হোটেলে সোমবার বিকেলে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কেরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রায় ৬০ জন বিধায়ক। পাশাপাশি কলকাতার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলরও যোগ দেন সভায়। বৈঠক থেকেই সাংগঠনিক পুনর্গঠনের বার্তা দিয়ে ৩০ সদস্যের একটি নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয়। সূত্রের খবর, আইনি জটিলতার বিষয়টি খতিয়ে দেখার পর দলের সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে এই গোষ্ঠী। ইতিমধ্যেই নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই নতুন রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।



