Bengal liberty
তামান্না খুনের ঘটনায় তদন্তে গতি এনেছে পুলিশ (Tamanna case)। গত দু’দিনের ধারাবাহিক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিয়ারুল শেখ ও সাবির শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার আরও তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখ। এর মধ্যে মিনারুলকে হরিয়ানা থেকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার গুরগাঁওয়ের আদালতে মিনারুলকে পেশ করা হবে। ট্রানজিট রিমান্ড মঞ্জুর হলে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারী সূত্রে খবর।
পুলিশি তৎপরতা
নিহত নাবালিকা তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই অভিযুক্তদের ধরতে তৎপর হয় পুলিশ। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দোষীদের কাউকেই রেয়াত করা হবে না।
এরপর একের পর এক অভিযুক্ত গ্রেফতার হওয়ায় ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: ঠান্ডাঘর ছেড়ে ধ্বংসস্তূপে এসে দাঁড়ালেন শুভেন্দুর সরকার


