R G Kar Incident
Bengal Liberty : আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের তদন্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (R G Kar Incident)। ঘটনার প্রায় কুড়ি মাস অতিক্রান্ত, অথচ তদন্তের গতিপ্রকৃতি যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গিয়েছে। আদালতের কড়া নির্দেশ সত্ত্বেও তদন্তে অনীহা এবং গাফিলতি দেখে ক্ষুব্ধ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সরাসরি সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিল (R G Kar Incident)।

ঘটনার গতি প্রকৃতি (R G Kar Incident)
বিচারপতিদের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ২০২৪ সালের অক্টোবরে চার্জশিট জমা পড়ার পর থেকে আরজি কর মামলার তদন্ত কার্যত স্থবির হয়ে আছে। গত ১ বছর ৭ মাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকা তদন্ত এবং আদালতের আগের নির্দেশের পরেও সিবিআইয়ের গাফিলতি দেখে বেঞ্চের মন্তব্য, “আদালতের পুরো সময় নষ্ট করা হয়েছে।” সিবিআই ডিরেক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানতে চায়, তারা কি আদালতের নির্দেশের অর্থ বুঝতে পারছেন না, নাকি পুরনো তদন্তকেই নতুন করে চালিয়ে যাওয়ার নাটক করছেন? শুধু বিরক্তি প্রকাশই নয়, অবিলম্বে তদন্তকারী অফিসারকে সরানোর নির্দেশ দিল আদালত। আগামী ৬ অগস্টের এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

পরিবারে অভিযোগ (R G Kar Incident)
ঘটনার প্রেক্ষাপটে মৃতার পরিবার শুরু থেকেই তদন্তে বড়সড় ফাঁকফোকরের অভিযোগ তুলে আসছিল। বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেও সিবিআই তার সপক্ষে কোনও নতুন তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে। আদালতের এমন কঠোর অবস্থানে একদিকে যেমন সিবিআইয়ের পেশাদারিত্ব প্রশ্নের মুখে, তেমনই মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। আদালতের এই সময়সীমা কি আদৌ কোনও যুগান্তকারী মোড় আনবে, নাকি তদন্ত একই বৃত্তে ঘুরপাক খাবে ?



