panihati chairman
Bengal Liberty: ব্যারাকপুরের জুয়া সাট্টার কিংপিন নাড়ু দাসের সঙ্গে পানিহাটির পাঁচ নম্বর ওয়ার্ডের তৃনমূল পৌরপিতা বিশ্বনাথ দের ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই পৌরপিতার বিরুদ্ধে অতীতে অসাধু কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে। এমনকী সমাজ বিরোধী কাজকর্মে যুক্ত দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখার কারণে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি বলেই শোনা যায়।
প্রকাশ্যে আসা ছবিটিতে যে ব্যক্তির সঙ্গে পানিহাটির ওই পৌরপিতা এক ফ্রেমে জায়গা করে নিয়েছেন, সেই ব্যক্তি ব্যারাকপুর মহকুমার অবৈধ সাট্টা – জুয়ার ‘ কিংপিন ‘ নাড়ু দাস। কান পাতলে শোনা যায়, তিনি টিটাগড়,খড়দহ, সোদপুর,আগড়পাড়া, কামারহাটি এলাকায় বেআইনি সাট্টার সাম্রাজ্য রয়েছে তাঁর।

স্থানীয় সূত্রে খবর,(panihati incident)
আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের এই বছরের দুর্গাপুজোয় সন্মানীয় সদস্য হিসেবে জুয়ার সাম্রাজ্যের এই কিংপিন আমন্ত্রিত ছিলেন। যে পুজো কমিটির চেয়ারম্যান খোদ বিশ্বনাথ দে। পূজা মণ্ডপেই এই ছবিটি তোলা বলে জানা যাচ্ছে ।
এলাকাবাসীদের অভিযোগ, শাসক দলের বিধায়ক অনুগামীদের মদতে জুয়ার ঠেকগুলো রমরমিয়ে চলছে। যার ফলে ওই এলাকাগুলির নিম্নবিত্ত পরিবারগুলোতে দিন-রাত অশান্তি – গার্হস্থ্য হিংসার মতো ঘটনা লেগেই থাকে।

