Trump Visit to India
Bengal Liberty
জি-৭ সম্মেলনের ফাঁকেই ভারতের প্রধানমন্ত্রী(Trump Visit to India) নরেন্দ্র মোদি ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হলেও, সেই পরিস্থিতিতেই দুই নেতার বৈঠক আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পায়। বৈঠকের সময় ট্রাম্প মোদিকে “calm, cool and a total killer” বলে তাঁর দরকষাকষির দক্ষতার প্রশংসা করেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।


এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের শুরুতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তাঁর মতে, এই সফর হলে ভারত-আমেরিকা কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
তবে দুই দেশের সম্পর্ক(Trump Visit to India)
এখনও একাধিক ইস্যুতে চাপের মুখে রয়েছে। ভারতের ওপর মার্কিন শুল্কনীতি, রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি নিয়ে ওয়াশিংটনের আপত্তি এবং বাণিজ্য সংক্রান্ত মতপার্থক্য—এসব বিষয় নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভারত সফর কি দুই দেশের সম্পর্কে নতুন ইতিবাচক গতি আনবে, নাকি এটি কেবল কূটনৈতিক সৌজন্য ও রাজনৈতিক বার্তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এখন সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের।


