Portugal vs Colombia
Bengal Liberty
একসময় রিয়াল মাদ্রিদের সোনালি যুগের দুই স্তম্ভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জেমস রদ্রিগেজ। অসংখ্য(Portugal vs Colombia) স্মরণীয় ম্যাচে একসঙ্গে দলকে জয় এনে দেওয়া এই দুই তারকা এবার মাঠে নামবেন প্রতিপক্ষ হিসেবে। দু’জনেরই লক্ষ্য দলকে জয় এনে দেওয়া। এখন দেখার, শেষ হাসি কে হাসেন।

দুই দলের অবস্থান(Portugal vs Colombia)
মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও কলম্বিয়া। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে কলম্বিয়া ইতিমধ্যেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।

অন্যদিকে, ডিআর কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক ড্রয়ের পর উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। নকআউটে ওঠার পথে তারা এখন অনেকটাই এগিয়ে।
রোনাল্ডো বনাম রদ্রিগেজ(Portugal vs Colombia)
চলতি বিশ্বকাপে দুই ম্যাচে দুই গোল করে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কলম্বিয়ার বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মুখিয়ে থাকবেন তিনি। অন্যদিকে, জেমস রদ্রিগেজও চলতি আসরে কলম্বিয়ার অন্যতম ভরসা। গোল তৈরি করা থেকে শুরু করে আক্রমণভাগ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তাই রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।



