Khairul Islam
Bengal Liberty: ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে তাঁকে পাকড়াও করে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার গ্রেফতারিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কী অভিযোগ? (Khairul Islam)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে অশান্তি ও গুলি চালানোর ঘটনায় খায়রুলের নাম অভিযুক্ত হিসেবে ছিল। সেই সময় কচুয়া এলাকার ইসমাইল পাহাড়ি নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই মামলার সূত্র ধরেই দীর্ঘদিন ধরে পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল।

গ্রেফতারির প্রেক্ষাপট (Khairul Islam)
জানা যায়, কিছুদিন আগে এলাকায় মারধরের ঘটনার পর থেকেই আত্মগোপন করেছিলেন খায়রুল। রাজনৈতিক পরিস্থিতির বদলের পর পুলিশ তদন্তে গতি বাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বহরমপুর থেকে তাঁকে যৌথ অভিযানে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গ্রেফতারির মাধ্যমে ভাঙড়ের পুরনো অশান্তির মামলায় তদন্ত আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে পুলিশ প্রশাসন।


