ISF worker death
Bengal Liberty
দক্ষিণ ২৪ পরগনার চন্দনেশ্বর(ISF worker death) থানার শকুন্তলা গ্রামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম সাগির ডাক্তার। তিনি নবী বর ডাক্তারের পুত্র এবং পেশায় একজন গাড়িচালক ছিলেন। পরিবারের দাবি, গাড়ি চালিয়েই সংসার চালাতেন সাগির।

নৃশংস ভাবে খুন করা হয় সাগিরকে(ISF worker death)
পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে কয়েকজন সাগিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সাগির বাইরে আসতেই বাইরে থেকে তাঁর বাড়িতে তালা লাগিয়ে দেয়। এমনকি তাঁকে জোর করে বিজেপির পতাকা খুলতে বাধ্য করা হয়।
কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর শেখ আয়নাল নামে এক ব্যক্তির বাড়ির তালা ভাঙতে চাপ দেওয়া হয়। আয়নালের বাড়ির সামনে পৌঁছেও ভেতরে ঢুকতে রাজি না হওয়ায় সাগিরকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় মাসুদ মোল্লা ওরফে মুন্না এবং শেখ শাহজাহান – এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দনেশ্বর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের তদন্তের পরই এই খুনের প্রকৃত কারণ এবং নেপথ্যে কারা এর সঙ্গে জড়িত, তা স্পষ্ট হবে।
আরো পড়ুন:- Siliguri: মিরিকের রাস্তায় ধস, বন্ধ শিলিগুড়ি-মিরিক সড়ক, ধ্বংসস্তূপ সরাতে নামল প্রশাসন!



