Sahid Dibas
Bengal Liberty:
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে দুই শিবিরে জোরদার লড়াই শুরু হলো (21 july)। গত তিন দশকের ট্র্যাডিশন মেনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালন হবে শহিদ দিবস। কলকাতার ঐতিহ্যপূর্ণ ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালনের অনুমতি চেয়ে লালবাজারে চিঠি দিয়েছেন। কিন্তু এই শহিদ দিবসকে পালন তৃণমূলের অন্যায় বলে দাবি জানালেন সিপিআইএমের সুজন চক্রবর্তী।

শহীদ দিবসের অধিকার নেই তৃণমূলের 21 july
তাঁর দাবি, ” তৃণমূল শহিদ দিবস অন্যায় ভাবে পরিচালনা করছে। তার মতে, ২১ জুলাই সরকার যদি কমিশন করে, তাহলে সরকারের কমিশনের রিপোর্ট প্রকাশ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্ধ্যোপাধ্যায় যাকে কেন্দ্র করে শহিদ দিবস পালন করতেন, সে আজ নেই। ২১ শে দিবসে শহিদ দিবস বা পালনের অধিকার তৃণমূলের নেই যতক্ষণ তৃণমূলের দ্বারা প্রকাশিত রিপোর্ট তারা প্রকাশ করে। তৃণমূল তার রাজনৈতিক মনোভাব থেকে ২১ জুলাই করেছে। আসল তৃণমূল বা কালীঘাটের তৃণমূলের ভাগ জানি না, তবে ২১ জুলাই শহিদ দিবস তখনই পালন সম্ভব যদি কমিশনের রিপোর্ট পেশ করে। কমিশনের রিপোর্ট দেখলে জানা যাবে তৃণমূল মিথ্যা বলছে।”


