India Vs Australia
Bengal Liberty
গ্রুপ-এ-র অত্যন্ত গুরুত্বপূর্ণ(India Vs Australia) ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। প্রতিযোগিতার শুরু থেকেই এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতকে ৬ উইকেটে পরাজিত করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে প্রবেশ করল অস্ট্রেলিয়া।
অন্যদিকে, গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হারটাই শেষ পর্যন্ত ভারতের প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়াল। মন্থর ব্যাটিং, দুর্বল অধিনায়কত্ব ও নির্বিষ বোলিংয়ের কারণেই অস্ট্রেলিয়ার কাছে এই পরাজয় স্বীকার করতে হলো ভারতকে।
ভারতের মন্থর ব্যাটিং(India Vs Australia)
টসে জিতে ভারতীয় অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও দলের টপ-অর্ডার ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। দলের অন্যতম দুই প্রধান ব্যাটার স্মৃতি মন্দনা (৩৭ বলে ৩৮ রান) এবং জেমিমাহ রদ্রিগেজ ২৮ বলে ৩৪ রান কিছুটা ধীরগতির ইনিংস খেলেন, যা দলের বড় রান তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।


তবে অধিনায়ক হারমানপ্রীত কৌরের ব্যাট থেকে আসে ২৭ বলে ৫৬ রানের একটি দুর্দান্ত ইনিংস। তাঁর এই আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যেই ভারত নির্ধারিত ২০ ওভারে সম্মানজনক ১৭০ রানে পৌঁছাতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সোফি মোলিনাক্স শেফালী ভর্মা ও হারমানপ্রীতের মতো গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নিয়ে ভারতীয় ইনিংসে লাগাম টানেন।
ম্যাচের সেরা এলিসি পেরি(India Vs Australia)
১৭১ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা একদমই ভালো হয়নি। এক পর্যায়ে মাত্র ৬৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল তারা। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন এলিসি পেরি ও অ্যাশলেঘ গার্ডনার। এই দুই তারকা ব্যাটার ম্যাচ জেতানো ১০০ রানের এক অনবদ্য পার্টনারশিপ গড়েন। ঠিক দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতোই একইভাবে এই দুই ব্যাটার ভারতীয় বোলিং লাইনআপকে বিপর্যস্ত করে ম্যাচ ছিনিয়ে নেন।


দাপুটে অর্ধশতরান করে ম্যাচের সেরা নির্বাচিত হন এলিসি পেরি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে, আরও একটি টুর্নামেন্টে ব্যর্থতাকে সঙ্গী করেই শেষ হলো ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান।


