Ben Stokes
Bengal Liberty
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্ট(Ben Stokes) ম্যাচের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর গভীর রাতে একটি নাইটক্লাবে গিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিতর্কে জড়ান বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। ওই ঘটনার জেরে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি স্টোকসকে।

তৃতীয় টেস্টে প্রত্যাবর্তন(Ben Stokes)
তবে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক টেস্টে আবারও দলের নেতৃত্বে ফেরেন স্টোকস। ম্যাচ চলাকালীনই তিনি সতীর্থদের জানিয়ে দেন, এটাই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ।

ইংল্যান্ডের হয়ে ১২২টি টেস্টে স্টোকস করেছেন ৭,২৪৩ রান। রয়েছে ১৪টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। বল হাতেও নিয়েছেন ২৫২টি উইকেট। পাশাপাশি ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
টেস্ট অভিষেক(Ben Stokes)
২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল স্টোকসের। প্রথম ইনিংসে তিনি ১ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে ৯০ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন।
কেন এই সিদ্ধান্ত(Ben Stokes)
৩৫ বছর বয়সি স্টোকস চতুর্থ দিনের খেলা শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান।
আবেগঘন বার্তায় তিনি বলেন,
“আমি কেন এই সিদ্ধান্ত নিয়েছি, সেটা পরে বলব। কিন্তু এই দল এবং তোমাদের জন্য আমি বারবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এবার আমার সামনে শেষ লড়াই করার সুযোগ। আমার শুধু একটাই অনুরোধ, তোমরাও নিজেদের সবটুকু দাও। ম্যাচের ফল যাই হোক না কেন, আমি শুধু চাই মাঠ ছাড়ার সময় যেন মনে হয়, এই দল শেষ দুই দিনে নিজেদের একশো শতাংশ উজাড় করে দিয়েছে।”


বেন স্টোকসের অবসরের মধ্য দিয়ে ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের ইতি ঘটল। তাঁর মতো ম্যাচজয়ী অলরাউন্ডারের শূন্যতা ইংল্যান্ড কত দ্রুত পূরণ করতে পারে, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন।


