DR Congo Super Fan
Bengal Liberty
২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই(DR Congo Super Fan) ফের তৈরি হল নতুন বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে গণতান্ত্রিক কঙ্গোর এক জনপ্রিয় সুপার ফ্যান। মার্কিন প্রশাসনের কড়া অভিবাসন নীতির জেরে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তিনি। বিষয়টি সামনে আসতেই আন্তর্জাতিক ফুটবল মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।

মিশেল নকুকা মবোলাডিঙ্গার যাত্রাপথ(DR Congo Super Fan)
কঙ্গোর সুপার ফ্যান মিশেল নকুকা মবোলাডিঙ্গা দীর্ঘদিন ধরেই আফ্রিকার বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের রঙিন পোশাক, মুখে জাতীয় পতাকার রং এবং গ্যালারিতে প্রাণবন্ত উপস্থিতির জন্য পরিচিত। বিশ্বকাপেও নিজের দেশকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে সেই পরিকল্পনা বড় ধাক্কার মুখে পড়েছে।
সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া(DR Congo Super Fan)
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক ফুটবলপ্রেমীর দাবি, বিশ্বকাপ এমন একটি আসর যেখানে বিশ্বের প্রতিটি দেশের সমর্থকদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে প্রকৃত ফুটবলপ্রেমীরা যেন বঞ্চিত না হন, সেই দাবিও তুলেছেন অনেকে। অন্যদিকে, মার্কিন প্রশাসনের বক্তব্য, দেশের নিরাপত্তা ও অভিবাসন সংক্রান্ত নিয়ম মেনেই সমস্ত আবেদন খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিকে আলাদা করে লক্ষ্যবস্তু করা হচ্ছে না বলেও দাবি প্রশাসনের।


বিশ্বকাপে বিতর্ক নতুন কিছু নয় এর আগেও বহু ঘটনা কে কেন্দ্র করে বারবার বিতর্কের মধ্যে পড়েছে বিশ্বকাপ। বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই আমেরিকা। সর্বাদিক দর্শক, হ্যাটট্রিক, রেকর্ডের মধ্যেই বিতর্কের কারণেই কোথাও যেন ইতিবাচক দিক গুলি ডেকে যাচ্ছে এমনটাই মোট ফুটবলপ্রেমীদের।


