France vs Sweden
Bengal Liberty
বিশ্বকাপের নকআউট(France vs Sweden) পর্ব ইতিমধ্যেই জমে উঠেছে। একদিকে অন্যতম আয়োজক দেশ কানাডা শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলও জায়গা করে নিয়েছে পরবর্তী রাউন্ডে। তবে বিদায় নিতে হয়েছে ইউরোপের দুই শক্তিশালী দল জার্মান ও নেদারল্যান্ডসকে। এবার ভারতীয় সময় রাত ২:৩০টায় নকআউট পর্বের হাইভোল্টেজ ইউরোপিয়ান ডার্বিতে মুখোমুখি হবে শক্তিশালী ফ্রান্স ও আত্মবিশ্বাসী সুইডেন।

দুই দলের অবস্থান(France vs Sweden)
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দুর্দান্ত ছন্দে রয়েছে। ওসমান দেম্বেলে থেকে কিলিয়ান এমবাপে দলের তারকারা ধারাবাহিকভাবে নিজেদের সেরাটা দিচ্ছেন।


অন্যদিকে সুইডেন কাগজে-কলমে ফ্রান্সের তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে যেকোনো ফলই সম্ভব। তাই শেষ ষোলোর এই লড়াইয়ে কোনো দলই এক ইঞ্চি জমি ছেড়ে দেবে না। ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন আরেকটি রোমাঞ্চকর ইউরোপিয়ান দ্বৈরথের।
পরিসংখ্যান(France vs Sweden)
ফ্রান্স ও সুইডেন আন্তর্জাতিক ফুটবলে মোট ২৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ১২টি ম্যাচ, সুইডেন ৬টি এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে।সাম্প্রতিক ইতিহাসে ফ্রান্স তুলনামূলকভাবে আধিপত্য বজায় রাখলেও বড় টুর্নামেন্টে সুইডেন তাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

উল্লেখযোগ্যভাবে, ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। আর ২০১২ সালের ইউরোতে সুইডেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছিল।সব মিলিয়ে ইউরোপিয়ান এই মহারণের জন্য প্রস্তুত দুই দল। এখন দেখার, ফ্রান্স কি নিজেদের ফেবারিট তকমার মর্যাদা ধরে রেখে জয় তুলে নিতে পারে, নাকি সুইডেন ঘটিয়ে দেয় আরেকটি বড় অঘটন।


