Aparupa Poddar
Bengal Liberty : প্রথমে এনআইএ-র হাতে গ্রেফতার হলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলি (Aparupa Poddar)। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিপাকে খোদ অপরূপাও। স্বামীকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে শ্রীরামপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে থানায় হাজিরার নোটিস পাঠানো হয়েছে। স্বামীর পর স্ত্রীর কর্মকাণ্ডে হতবাক সকলেই (Aparupa Poddar)।

এনআইএ-র গ্রেফতারির পর উত্তেজনা (Aparupa Poddar)
রামনবমী-পরবর্তী হিংসার মামলায় মঙ্গলবার হুগলির রিষড়ার বাড়ি থেকে এনআইএ গ্রেফতার করে সাকির আলিকে। প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অপরূপা পোদ্দারও। স্বামীর গ্রেফতারি ঘিরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশকে ধাক্কার অভিযোগ অপরূপার (Aparupa Poddar)
অভিযোগ, স্বামীকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করেন প্রাক্তন সাংসদ। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি ও বচসা শুরু হয়। পুলিশের দাবি, কর্তব্যরত কর্মীদের ধাক্কা দেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটে। এরপরই শ্রীরামপুর থানার পক্ষ থেকে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। তদন্তের স্বার্থে মঙ্গলবার তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



