Ikka Trailer
Bengal Liberty
অবশেষে মুক্তি পেল সানি দেওল ও অক্ষয় খান্না অভিনীত নতুন ছবি ‘ইক্কা’-র ট্রেলার। আগামী ১০ জুলাই থেকে(Ikka Trailer) সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix) স্ট্রিম হতে চলেছে এই সিনেমাটি। এর মাধ্যমে দীর্ঘ ২৯ বছর পর আবার রুপোলি পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সানি দেওল ও অক্ষয় খান্নাকে। শেষবার জেপি দত্তার ব্লকবাস্টার ছবি ‘বর্ডার’-এ এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে এবারের ছবিতে দুই অভিনেতার চরিত্রেই থাকছে বড়সড় চমক।

ছবির গল্প(Ikka Trailer)
সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন অত্যন্ত সম্মানিত এবং সৎ আইনজীবীকে ঘিরে। নিজের প্রিয়জনের জীবন বাঁচাতে তিনি এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে বাধ্য হয়েই তাঁকে আদালতের কাঠগড়ায় এমন একজন মানুষকে বাঁচাতে হচ্ছে, যাঁকে একসময় তিনি নিজেই অপরাধী হিসেবে প্রমাণ করেছিলেন। নৈতিক দ্বন্দ্ব ও সত্যের এই লড়াইয়ে ওই আইনজীবীকে নিজের সমস্ত নীতি বিসর্জন দেওয়ার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য(Ikka Trailer)
ছবিতে সানি দেওল ও অক্ষয় খান্না ছাড়াও অভিনয় করেছেন তিলোত্তমা সোম ও দিয়া মির্জার মতো শক্তিশালী অভিনেত্রীরা। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা—যিনি এর আগে করণ জোহারের ধর্মা প্রোডাকশনসের ‘উই আর ফ্যামিলি’ ছাড়াও যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘হিচকি’ এবং ‘মহারাজ’-এর মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন।
৩৩ বছর পর আবার আইনজীবীর চরিত্রে সানি দেওল(Ikka Trailer)
সালটা ছিল ১৯৯৩। রাজকুমার সন্তোষীর ‘দামিনী’ ছবিতে আইনজীবী ‘গোবিন্দ’-এর চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছিলেন সানি দেওল। তাঁর মুখের সেই বিখ্যাত সংলাপ—”তারিখ পে তারিখ” এবং “ঢাই কিলো কা হাত” আজও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘোরে।

দীর্ঘ ৩৩ বছর পর ফের একবার আইনজীবীর পোশাকে পর্দায় ফিরছেন সানি দেওল। অন্যদিকে, ‘ইত্তেফাক’ বা ‘সেকশন ৩৭৫’-এর পর আবারও খলনায়ক বা এক ধূসর চরিত্রে অক্ষয় খান্না দর্শকদের কতটা মন জয় করতে পারেন, এখন সেদিকেই নজর থাকবে সিনেমাপ্রেমীদের। তবে সাম্প্রতিক সময়ে ‘গদর ২’-এর রেকর্ড সাফল্য এবং আগামী ছবি ‘বর্ডার ২’ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সানি দেওল।


