Abhisekh banerjee
Bengal Liberty:
তৃণমূলের দীর্ঘদিনের সাধারণ মানুষের উপর অত্যাচারের দৃশ্য ক্রমশ বহিঃপ্রকাশ ঘটছে (Abhisekh Banerjee)। জনগণের রোষের মুখে পড়ছে একাধিক তৃণমূল নেতা ও বিধায়করা। কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও ‘চোর’ স্লোগানে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ।

মঙ্গলবার ভোরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বাড়িতে হামলার ঘটনা সামনে আসে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি মোটরবাইক নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে বারবার একটি বড় পাথর ছুড়ে মারছেন। এতে বাড়ির প্রথম তলার জানালার কাচ ভেঙে যায়।
.
Bengal is witnessing the complete normalisation of violence under @BJP4India’s GOONDA RAJ.
In the early hours of this morning, an individual arrived outside my family’s residence, stopped his bike and repeatedly hurled a large stone at my home, shattering the first floor… pic.twitter.com/7D9lve0cHS
— Abhishek Banerjee (@abhishekaitc) June 30, 2026
ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তবে রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষেরই বহিঃপ্রকাশ, এ ধরনের ঘটনা। পাশাপাশি, অভিষেকের নিরাপত্তা ব্যবস্থাও আগের তুলনায় অনেকটাই কমেছে গিয়েছে। তবে কি নিরাপত্তাহীনতার ভয় কাজ করছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মনে?


