Abhisekh Banerjee
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরের উদ্যোগ নিল বিজেপি (Abhisekh Banerjee)। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর থানায় অভিযোগপত্র জমা দিয়ে এফআইআর দায়েরের আবেদন করবেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে থানার দ্বারস্থ হবেন তিনি। অভিযোগপত্র গ্রহণের পর পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


