CM Suvendu Adhikari
Bengal Liberty : জাতীয় চিকিৎসক দিবসে ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সল্টলেকের ময়ূখ ভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানে আয়োজিত অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। প্রথমেই ডাঃ বিধানচন্দ্র রায়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এদিন বিধাননগর সাব-ডিভিশনাল হাসপাতালের নতুন নাম ‘ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল’ করার ঘোষণা করেন তিনি। একই মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে পূর্বতন সরকারের কড়া সমালোচনা করেন। পাশাপাশি জানান, আগামী দেড় মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে (CM Suvendu Adhikari)।

পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “২০০৬ সালে নির্বাচনে জেতার পরে সরকারি লাইব্রেরি থেকে ডাঃ বিধানচন্দ্র রায়ের ভাষণ পড়েছি। এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটা কথা মনে পড়ছে। প্রয়াত মুখ্যমন্ত্রী বলেছিলেন, যেখানেই আমি শুরু করতে যাচ্ছি। সেখানেই ডাঃ রায় শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমার অবস্থা, আমি যেখানেই শুরু করতে যাচ্ছি সেখানে দেখছি ধ্বংসলীলা।” এরপরই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা তুলে ধরে পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের হাসপাতালে এই বেহাল দশা, এটা কি কাম্য ছিল? মেধায় পশ্চিমবঙ্গ যে কোনও দেশকে টেক্কা দিতে পারে। কিন্ত পূর্বতন সরকারের আমলে যা হয়েছে! চিকিৎসা ক্ষেত্রে এই আমরা-ওরার দরকার ছিল না।”
স্বাস্থ্য পরিকাঠামোর দুরবস্থার প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও বলেন, “যেখানে হাত দিচ্ছি, সেখানে ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।” হাসপাতালের পরিকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “রোগীর সঙ্গে বেডে রয়েছে অন্য প্রাণীও।” অনুষ্ঠানের শেষে রাজ্যের মানুষের জন্য বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, “দেড় মাসে রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হবে।” তাঁর দাবি, এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষ আরও সহজে উন্নত চিকিৎসার সুবিধা পাবেন এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা হবে।



