Aparupa Poddar
Bengal Liberty: শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও বুধবার সেখানে যাননি আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বরং তাঁকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে দেখা গিয়েছে। এদিন এনআইএ-র বিশেষ আদালতে তাঁর স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলিকে পেশ করা হয়।

ঘটনার প্রেক্ষাপট (Aparupa Poddar)
২০২৩ সালের রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ-র তদন্তে মঙ্গলবার শাকির আলিকে গ্রেফতার করা হয়। সেই সময় অপরূপার বাড়ির সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রেক্ষিতেই শ্রীরামপুর থানায় তাঁকে তলব করা হয়েছিল।

প্রশাসনের প্রতিক্রিয়া (Aparupa Poddar)
নির্ধারিত সময়ে থানায় হাজিরা না দেওয়ার বিষয়ে চন্দননগর কমিশনারেটের এক আধিকারিক জানিয়েছেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেন তিনি থানায় গেলেন না, সেই বিষয়ে অপরূপা পোদ্দার বা তাঁর আইনজীবীর তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


