subhenduadhikari-amitshah meeting
Bengal Liberty: আগামীকাল দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, আসন্ন নির্বাচন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্লু-প্রিন্ট তৈরি হবে।

অভিজিৎবাবুর অর্থনৈতিক এমার্জেন্সির পক্ষে সওয়ালকে সমর্থন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (subhendu adhikari)
ইতিমধ্যে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারপর অর্থনৈতিক এমার্জেন্সি জারির পক্ষে অভিজিৎবাবুর সওয়ালকে সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতকিছুর মাঝে আগামীকাল দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে বিরোধী দলনেতার সাক্ষাৎ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

