bihar election
Bengal Liberty: শাসক ও বিরোধী জোটের নির্বাচনী প্রচারে জমজমাট ছিল মগধভূমি। রবিবারেই দ্বিতীয় দফার প্রচার অভিযান শেষ হয়েছে। আজ ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠান চলছে। নির্বাচনী ফল প্রকাশ হবে ১৪ই নভেম্বর।
এসআইআর-এর পর এই প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১,৩০২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। যার মধ্যে ১,১৬৫ জন পুরুষ। ১৩৬ জন মহিলা। এবং ১ জন তৃতীয় লিঙ্গয়ের প্রার্থী। বিহারে মোট ভোটারের সংখ্যা ৩.৭০ কোটি। এর মধ্যে পুরুষ ভোটার ১.৯৫ কোটি। মহিলা ভোটার ১.৭৪ কোটি।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদী তাঁরা।

কোন দলের শক্ত ঘাঁটি কোন অঞ্চল (Bihar Assembly elections Phase 2)
দ্বিতীয় ধাপে বিহারের যে ১২২ টি আসনে ভোট হচ্ছে, এরমধ্যে বেশ কিছু জেলা মহাগঠবন্ধন জোটের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। মগধ অঞ্চলে এই জোটের বিশেষ প্রভাব রয়েছে, যার মধ্যে রয়েছে গয়া, ঔরঙ্গাবাদ, নওয়াদা, জেহানাবাদে এবং আরওয়াল জেলা। তবে এই অঞ্চলে কংগ্রেসের তেমন প্রভাব নেই। তাঁদের শরিকদের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে, তিরহুত, সরণ এবং এবং মিথিলা অঞ্চলের একটা অংশে শক্তিশালী বিজেপি। এরমধ্যে রয়েছে পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, শেওহর, সীতামারহি এবং সরণ জেলা। এদিকে, জেডিইউ ভাগলপুর এলাকায় ক্রমশ তাঁদের শক্তি হারাচ্ছে।
দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে আরজেডি
(Bihar Assembly elections Phase 2)
লালু প্রসাদ যাদবের দল লড়বে ৭০ আসনে। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৭ জন। এনডিএর সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিজেপি। ৫৩ আসনে লড়ছে পদ্ম শিবির। ৪৪ আসনে লড়ছে নীতীশের দল। চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৫ আসনে। হাম প্রার্থী দিয়েছে ৬ আসনে। অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল (জন সুরাজ পার্টি)।
গত বিহার বিধানসভা নির্বাচনে কোন দল কত আসন জিতেছিল
(Bihar Assembly elections Phase 2)
২০২০ সালে এই ১২২ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪২ আসনে। অন্যদিকে, লালুপ্রসাদ যাদবের আরজেডি পেয়েছিল মোট ৩৩টি আসন। নীতীশ কুমারের জেডিইউ জয় পেয়েছিল ২০ আসন। আর কংগ্রেস ১১টি আসন নিজের নামে করেছিল। বামেদের দখলে যায় ৫ আসন।

