Abhishek at Highcourt
Bengal Liberty:
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট (Abhisekh Banerjee)। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন অভিষেকের আইনজীবী। এর আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, মূল মামলা যে বেঞ্চে বিচারাধীন, সেখানেই এই বিষয়ে শুনানি হওয়া উচিত।
আইনজীবীর দাবি ছিল, বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানি হওয়া প্রয়োজন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মঙ্গলবারের আগে এই আবেদন শুনবেন না। তিনি বলেন, “মঙ্গলবার পুনরায় দৃষ্টি আকর্ষণ করুন, তারপর শুনানি নিয়ে বিবেচনা করা হবে।”

হলফনামা চাইল আদালত Abhisekh Banerjee
ধর্মতলায় ২১ জুলাই শহিদ দিবস পালনকে কেন্দ্র করে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে। আদালত জানিয়েছে, আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।


