Land Records
Bengal Liberty: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জমি সংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে জমির খতিয়ান (Record-of-Rights) এবং দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি বা এনকুয়ারি চার্জেস দিতে হবে না।

সহজ ও বিনামূল্যে পরিষেবা (Land Records)
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাগরিকরা এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে জমির খতিয়ান ও দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। আগে এই তথ্য পাওয়ার জন্য যে আবেদন ফি বা প্রমাণীকরণ ফি (authentication fees) দিতে হতো, তা আনুষ্ঠানিকভাবে মকুব করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ফলে রাজ্যের সমস্ত জমির মালিক, বিশেষ করে প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
“আপনার জমি, আপনার অধিকার, আপনার তথ্য”—এই মূলমন্ত্রকে সামনে রেখেই সরকার ডিজিটাল ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করে তুলল। এখন থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকেই জমি সংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ। সরকারি এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য এক বড় স্বস্তি হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।


