West Bengal SIR
Bengal Liberty: আগামী ২১শে নভেম্বর কলকাতায় রাজ্যের সমস্ত জেলাশাসকদের উপস্থিতিতে ইভিএম নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

বৈঠকে থাকতে পারেন জ্ঞানেশ ভারতী (election commission)
এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। এছাড়াও উপস্থিত থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশি এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়ালের। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের সব জেলাশাসকদের ইভিএম নিয়ে চূড়ান্ত প্রশিক্ষণ এবং আলোচনা হওয়ার কথা। সব জেলা শাসকদের সঙ্গে থাকবেন অন্যান্য আধিকারিকেরা। তাঁরা প্রত্যেকেই জেলায় ফিরে গিয়ে স্বীকৃত সব রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের ইভিএমের কার্যপ্রণালী বোঝাবেন এবং তাঁদেরকে দিয়ে মক পোল করবেন। পুরো বিষয়তে তাঁরা সন্তুষ্ট হলে মক গুলো মুছে দিয়ে সিল করে যথাস্থানে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি চলতি মাসের ১৮ই বা ১৯শে নভেম্বর জাতীয় নির্বাচন কমিশনের একটি বিশেষ প্রতিনিধি দল আসছে কলকাতায়। দুদিন ধরে তাঁরা কলকাতা সহ দক্ষিণবঙ্গে এসআইআর-এর অগ্রগতি মনিটর করবেন। সেই অনুযায়ী রিপোর্ট তৈরী করে কমিশনের কাছে রিপোর্ট জমা দেবেন। এই দলের প্রতিনিধিরাও ২১শে নভেম্বর ইভিএম সংক্রান্ত যে বিশেষ বৈঠক রয়েছে কমিশনের সেখানে যোগ দেবেন বলে খবর।
