FIFA World Cup
Bengal Liberty
চলতি ফিফা বিশ্বকাপে একের পর এক(FIFA World Cup ) হাই-ভোল্টেজ ম্যাচ যেমন ফুটবলপ্রেমীদের উন্মাদনায় ভাসিয়ে দিচ্ছে, তেমনই আয়োজকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম ও দাবদাহ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার একাধিক ভেন্যুতে দিনের বেলায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখা কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতেই এবার এক অভিনব প্রযুক্তির সাহায্য নিচ্ছে বিভিন্ন দল।

অত্যাধুনিক ‘স্পেস জ্যাকেট'(FIFA World Cup)
বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া একাধিক দেশের ফুটবলারদের জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ‘স্পেস জ্যাকেট’ বা বিশেষ কুলিং জ্যাকেট। মহাকাশ গবেষণায় ব্যবহৃত তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই জ্যাকেট শরীরের অতিরিক্ত তাপ দ্রুত শোষণ করে খেলোয়াড়দের শরীরকে স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনতে সাহায্য করছে।
আরো পড়ুন:-
Ram Mandir Scam : রাম মন্দিরে বড় কেলেঙ্কারির পর্দাফাঁস! মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে খেলার অভিযোগ


ম্যাচের আগে এবং হাফটাইমে ফুটবলাররা কয়েক মিনিট এই বিশেষ জ্যাকেট পরে থাকছেন। চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের মতে, এর ফলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে এবং হৃদস্পন্দনের ওপর চাপও অনেকটা নিয়ন্ত্রণে থাকছে। পাশাপাশি ডিহাইড্রেশনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমছে। দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় খেলার ফলে যে ক্লান্তি তৈরি হয়, তা-ও অনেকটাই কম অনুভব করছেন ফুটবলাররা।
বিশ্বকাপে প্রযুক্তির মেলা(FIFA World Cup)
বিশ্ব ফুটবলে প্রযুক্তির ব্যবহার নতুন নয়। ভিএআর (VAR), গোললাইন প্রযুক্তি কিংবা পারফরম্যান্স ট্র্যাকিং সিস্টেমের পর এবার খেলোয়াড়দের শারীরিক সুরক্ষার ক্ষেত্রেও আধুনিক বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ভবিষ্যতের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও এই ধরনের কুলিং প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

