Illegal Border Crossing
Bengal Liberty: অবৈধভাবে নদীপথে বাংলাদেশে যাওয়ার সময় চারজন বাংলাদেশি নারীকে আটক করল বিএসএফ। সোমবার সুন্দরবন লাগোয়া কালিন্দী নদী পার হওয়ার সময় তাদের আটক করে বিএসএফ-এর ৭৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কীভাবে ধরা পড়ল? (Illegal Border Crossing)
সুন্দরবন সংলগ্ন কালিন্দী নদী দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেই সময় ঝিঙ্গা ক্যাম্পের বিএসএফ আধিকারিকরা তাদের সন্দেহজনক অবস্থায় আটক করেন। জিজ্ঞাসাবাদ করার পর তাদের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কে এই নারীরা? (Illegal Border Crossing)
ধৃতদের বাড়ি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা ও সাতক্ষীরা জেলায়। এদের নাম বৃষ্টি বেগম, শান্ত আক্তার, আছিয়া খাতুন এবং সাথী আক্তার।

কী জানা গেছে তদন্তে? (Illegal Border Crossing)
পুলিশি জেরায় জানা গেছে, প্রায় তিন বছর আগে দালাল মারফত এরা অবৈধভাবে ভারতে এসেছিল। এতকাল তারা তামিলনাড়ুর একটি কারখানায় কাজ করত। সম্প্রতি ভারত ও বাংলায় বাংলাদেশিদের ধরপাকড় শুরু হওয়ায় তারা আত্মগোপন করে ছিল। পরিস্থিতি কিছুটা বুঝে আজ তারা আবার বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু বিএসএফ-এর নজর এড়াতে পারেনি তারা। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

