Ashoknagar Murder Case
Bengal Liberty: অশোকনগরে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে রিঙ্কু দাস (৩০) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগে তাঁর প্রেমিক কুতুবউদ্দিন দফাদারকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনার বিবরণ (Ashoknagar Murder Case)
কল্যাণগড়ের বাসিন্দা রিঙ্কু দাসের সঙ্গে অভিযুক্ত কুতুবউদ্দিনের প্রায় ছ’বছরের সম্পর্ক ছিল। পরিবারের কাছে বিষয়টি জানাজানি হওয়ায় কুতুবউদ্দিনের সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগ, গত ৩ জুলাই সকালে রিঙ্কুকে নিয়ে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে যান কুতুবউদ্দিন। রাতে ফেরার পথে গুমার তাজপুর এলাকায় নির্জন রাস্তায় দু’জনের মধ্যে বচসা হয়। এরপরই রিঙ্কুর গলার ওড়না পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য দেহটি ক্যাফের পাশের একটি জলাশয়ে ফেলে পালিয়ে যান তিনি।

পুলিশি তদন্ত (Ashoknagar Murder Case)
দীর্ঘদিন দেহটি জলাশয়ে পড়ে থাকায় পচন ধরেছিল। সোমবার দেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করে অশোকনগর থানার পুলিশ। কুতুবউদ্দিনকে জেরা করে খুনের বিষয়টি স্পষ্ট হয়। ধৃতকে বারাসত আদালতে তোলা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

