West Bengal Congress
Bengal Liberty:
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি পশ্চিমবঙ্গের প্রদেশ পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাঁর পরিবর্তে নতুন পর্যবেক্ষক হিসেবে প্রকাশ জোশীকে নিয়োগ করা হয়েছে (WB Congress) । কংগ্রেসের সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপাল জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশ জোশীকে পশ্চিমবঙ্গের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতা করা হয়েছে। অন্যদিকে, গোলাম আহমেদ মীরকে তামিলনাড়ু ও পুদুচেরির দায়িত্ব দেওয়া হয়েছে। উভয় নিয়োগই অবিলম্বে কার্যকর হবে।

নতুন রদবদল এআইসিসিতে
এআইসিসির সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডের বাসিন্দা প্রকাশ জোশী এর আগে কংগ্রেসের জাতীয় সংগঠনে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার দায়িত্ব তাঁর উপর থাকবে। আগামী পুরসভা নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা ও ২০৩০ সালের বিধানসভা নির্বাচনে দলের ফলাফল উন্নত করা যায়।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা গোলাম আহমেদ মীর এতদিন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার আগে তিনি ঝাড়খণ্ডেরও পর্যবেক্ষক ছিলেন। তিনি বর্তমানে জম্মু ও কাশ্মীর বিধানসভার সদস্যও।

