Bihar cabinet
Bengal Liberty: জোটঅঙ্কের পর মন্ত্রীত্ব ভাগাভাগির দর কষাকষি শুরু বিহারে। বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডিইউ সমান সংখ্যাক আসনে লড়েছে। মন্ত্রীসভা গঠন নিয়ে যা কানাঘুষো শোনা যাচ্ছে, তাতে দুই শরিকেরই (বিজেপি ও জেডিইউ) সমান সংখ্যক মন্ত্রিত্ব পেতে পারে।
এই ফর্মুলা অনুযায়ী, চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) পেতে পারে দুটি মন্ত্রিত্ব। উপেন্দ্র কুশওহা-নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মরচা (RLM) ও জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার)–কে একটি দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে।
সূত্রের খবর, নির্বাচিত জেডিইউ বিধায়কদের নিয়ে সোমবার পাটনায় বৈঠক বসতে চলেছে। এরপর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যপালের কাছে ইস্তফা দিতে পারেন এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক হতে পারে।
বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। তাই শপথগ্রহণ পর্ব হতে পারে বুধবার বা বৃহস্পতিবার।
বিজেপি সূত্রে জানা গিয়েছে(Bihar cabinet)
ফল প্রকাশের পর বিহারে সরকার গঠনের বিষয়টি নিয়ে দিল্লিতে বৈঠকে বসেন বিজেপির শীর্ষনেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং, জে.পি. নাড্ডা এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক বি.এল. সান্তোষ।
এনডিএ–তে ঐক্যমতের ভিত্তিতে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকছেন। তবে উপ–মুখ্যমন্ত্রী কে হবে? তা এখনও স্পষ্ট নয়।
