sheikh hasina
Bengal liberty: হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। একইসঙ্গে আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, চৌধুরী আবদুল্লাহর মামুনের ৫ বছরের কারা দণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই ছাত্র-অভ্যুত্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধে রায় শোনানো হল আজ। এই রায় ছিল ৪৫৩ পাতার।রায় ঘোষণার পর আদালত কক্ষ হাততালিতে ফেটে পড়েছিল। দুটি অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
একটি অভিযোগে সে দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা হয়েছে। রাজসাক্ষী হওয়ার অপরাধে পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
অভিযোগগুলো হল (sheikh hasina)
শেখ হাসিনার বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। সেগুলো হল, উসকানিমূলক বক্তব্য, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীতে আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।
