US Iran
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কিন বাহিনীর(US Iran ) সাম্প্রতিক হামলার পাল্টা জবাব দিতে কুয়েত ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।


ইরানের দাবি, এই অভিযানে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের (Fifth Fleet) সদর দপ্তর এবং কুয়েতের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলিকে নিশানা করা হয়েছে।
আইআরজিসি-র দাবি মার্কিন হামলায় ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরই এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে একটি বড়সড় বার্তা দেওয়া হয়েছে।”
মার্কিন প্রশাসনের দাবি(US Iran)
“অন্যদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, ইরানের হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে এবং পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখা হচ্ছে। যদিও উভয় পক্ষের দাবির মধ্যে পার্থক্য রয়েছে, তবুও এই সংঘাতের জেরে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।”
শান্তিচুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘাতের মাঝে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একই সঙ্গে এই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলেও বড় ধরনের উত্তেজনা সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।


