Agnimitra Paul
Bengal Liberty : রাজ্যের পুরসভা এলাকায় কর্মরত অস্থায়ী সাফাইকর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা করল পুর ও নগরোন্নয়ন দপ্তর (Agnimitra Paul)। বৃহস্পতিবার আসানসোলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অস্থায়ী সাফাইকর্মীদের স্বাস্থ্যবিমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা দিনে দু’বেলা সাফাই ও নিকাশি কাজ করবেন, তাঁদের অতিরিক্ত কাজের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া হবে। অর্থাৎ, সকালে যে মজুরি পাবেন, বিকেলের কাজের জন্যও সমপরিমাণ পারিশ্রমিক মিলবে (Agnimitra Paul)।

জট কাটালেন পুরমন্ত্রী (Agnimitra Paul)
সম্প্রতি আসানসোল পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের মধ্যে দু’বেলা কাজ করা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। কম মজুরিতে অতিরিক্ত কাজ করা সম্ভব নয় বলে কর্মীদের একাংশ বিক্ষোভও দেখান। সেই জট কাটিয়ে পুরমন্ত্রী জানান, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী বাজার, বাসস্ট্যান্ডসহ ব্যস্ত এলাকায় দিনে দু’বার সাফাই ও নিকাশি ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে বাড়তি কাজের জন্য অতিরিক্ত মজুরি দেওয়া হবে। অগ্নিমিত্রা পাল আরও জানান, সাফাইকর্মীদের জন্য স্বাস্থ্যবিমা চালুর বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি দীর্ঘদিনের দাবি মেনে অস্থায়ী সাফাইকর্মীদের সচিত্র পরিচয়পত্রও দেওয়া হবে।

নিরাপত্তার দিকে জোর দিচ্ছে সরকার (Agnimitra Paul)
শুধু কর্মীদের আর্থিক সুরক্ষাই নয়, তাঁদের নিরাপত্তার দিকেও জোর দিচ্ছে সরকার। পুরমন্ত্রী জানান, সাফাইকর্মীদের জন্য ‘স্বচ্ছ কবচ’ নামে বিশেষ সুরক্ষা কিট চালু করা হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন। রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষ সাফাইকর্মীর হাতে এই সুরক্ষা কিট তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পুরমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাফাইকর্মীদের স্বার্থ যেমন দেখা হবে, তেমনই সাধারণ মানুষের পরিষেবায় কোনও খামতি বরদাস্ত করা হবে না। কোনও এলাকায় সাফাইয়ের কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা নজরদারির জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা হচ্ছে। এছাড়া টানা তিন মাস কাজে অনুপস্থিত থাকা কর্মীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন :
Amit Shah : শিল্পের গতি ফিরছে বাংলায়! জুলাইয়ে একাধিক হাজার কোটি টাকার প্রকল্প

