Weather Alert
Bengal Liberty : মৌসুমি অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জোড়া প্রভাবে ফের ভিজতে চলেছে গোটা বাংলা (Weather Alert)। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সেও জারি হয়েছে সতর্কতা। ফলে সপ্তাহের শেষে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাজ্যবাসীকে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কমবেশি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমার কোনও ইঙ্গিত নেই। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির জেরে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের দুই বঙ্গেই বৃষ্টি চলবে। ফলে প্রয়োজন ছাড়া বাইরে বের হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

আরও পড়ুন :
Sebasray: ভুল চিকিৎসায় পা বাদ গেল! সেবাশ্রয় নিয়ে ফের বিস্ফারিত অভিযোগ

