Baruipur
Bengal Liberty : অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা (Baruipur )। বারুইপুরে নির্যাতিতার পরিবার এবং গণপিটুনিতে নিহত যুবকের পরিবারকে কথা দিয়েছিলেন, ‘কেউ ছাড় পাবে না।’ আসলেই কেউ রেয়াত পাচ্ছে না! বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর গণপিটুনি ও হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার আরও পাঁচজন। বৃহস্পতিবার রাতে পুলিশ, এসটিএফ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্র খবর, আগামী দিনে গ্রেফতারির সংখ্যাটা বাড়তে পারে। উল্লেখ্য, বুধবারও রাতভর তল্লাশি চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ১৮ জনকে ধরা হয়েছিল। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট প্রায় ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর (Baruipur )।

রাতভর অভিযান (Baruipur )
গত রবিবার নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই বারুইপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিক্ষোভের নামে রেল ও সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। সেই সময় এক যুবককে সন্দেহের বশে গণপিটুনি দিয়ে খুন করার অভিযোগও ওঠে। এই ঘটনার তদন্তে নেমে বুধবার ১৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও ২২ জনকে পাকড়াও করা হয়। পরে গ্রেফতার করা হয় ১২ জনকে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Baruipur )
নাবালিকার দেহ উদ্ধারের পরই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে ন্যায়বিচারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধর্ষণ-খুনের ঘটনায় যেমন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তেমনই বিক্ষোভের নামে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদেরও কোনও রকম ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী দাবি করেন, গোলমালের ঘটনায় জড়িতদের মধ্যে কিছু ‘উস্কানিদাতা’ রয়েছেন। পুরো ঘটনার পিছনে রাজনৈতিক ও সাম্প্রদায়িক প্ররোচনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, ভিডিও ফুটেজ দেখে প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। ফলে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনার পাশাপাশি গণপিটুনি, ভাঙচুরের ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ইতিমধ্যেই তদন্ত চলাকালীনই শনিবার আবারও বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন :
Shantanu Sen : ‘দুর্নীতির বিরুদ্ধে জয়’, রিয়াল দাসের বদলিতে খুশি শান্তনু সেন!

