Suvendu Adhikari
Bengal Liberty
বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের(Suvendu Adhikari) ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আগামীকাল ফের বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর সূর্যপুরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পাশাপাশি তিনি নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তা দেবেন। এরপর যাবেন গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও। সব মিলিয়ে তাঁর প্রায় ৪৫ মিনিটের কর্মসূচি রয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সিআইডি তদন্তে নতুন মাত্রা(Suvendu Adhikari)
এদিকে, ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। মূল অভিযুক্তের এনকাউন্টার-সংক্রান্ত তদন্তভার হাতে নেওয়ার পর, শুক্রবার বারুইপুরে পৌঁছাতে পারে সিআইডির ফরেন্সিক দল। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করবেন। সেই নমুনার ল্যাব টেস্টের রিপোর্ট এবং ফরেন্সিক বিশ্লেষণের ভিত্তিতেই তদন্তের কাজ আরও এগোবে বলে সূত্রের খবর।

উত্তাল সূর্যপুর(Suvendu Adhikari)
প্রসঙ্গত, গত কয়েক দিনের ঘটনায় কার্যত উত্তাল হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর এলাকা। নিখোঁজ হওয়ার পর এক নাবালিকার ক্ষতবিক্ষত ও বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
গণপিটুনি ও আইনশৃঙ্খলা অবনতি এই ঘটনার আবহেই সন্দেহের বশে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। জনতার মারধরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে তদন্তে উঠে আসে, তাঁকে ভুল সন্দেহে নিশানা করা হয়েছিল। এই মৃত্যুকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের ওপরও চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি এবং ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়। টানা উত্তেজনার জেরে গোটা এলাকায় এখন কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
স্থায়ী সুরক্ষায় নতুন পুলিশ ফাঁড়ি(Suvendu Adhikari)
এই অপ্রীতিকর ঘটনার পরেই এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নতুন ফাঁড়ি চালু হলে এলাকায় পুলিশের নজরদারি বাড়বে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে।
একদিকে নাবালিকার মৃত্যুর তদন্ত, অন্যদিকে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু এবং পুলিশের ওপর হামলার ঘটনা—এই তিনটি দিকই এখন খতিয়ে দেখছে প্রশাসন। সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশও ঘটনার চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে।

