US Iran Conflict
Bengal Liberty
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা(US Iran Conflict) কার্যত ভেস্তে গিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের দাবি, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে, বৃহস্পতিবার মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার সংলগ্ন এলাকায় সমাহিত করা হয়েছে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনিকে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি(US Iran Conflict)
কুয়েত, কাতার ও বাহরিনসহ উপসাগরীয় একাধিক দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের অভিযোগ, এর আগে ইরানের দক্ষিণ ও পূর্বাঞ্চলে চালানো মার্কিন হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।

চোখের জলে খামেনিকে বিদায়(US Iran Conflict)
অন্যদিকে, কয়েক দিনের শোকযাত্রা ও রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধা জ্ঞাপন শেষে মাশহাদে সমাহিত করা হয়েছে আয়াতোল্লা আলি খামেনিকে। তাঁর শেষকৃত্যে অংশ নিয়ে হাজার হাজার মানুষ আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন।
আরো পড়ুন:-
Erdogan Gift : তুরস্কের এরদোয়ানের অদ্ভুত উপহার দেখে বিস্মিত গোটা দুনিয়া!
আন্তর্জাতিক মহলে উদ্বেগ(US Iran Conflict)
এই নতুন হামলার জেরে মাত্র কয়েক সপ্তাহ আগের যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায়, আন্তর্জাতিক তেলের বাজার এবং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

