Kolkata Metro
Bengal Liberty
কলকাতা মেট্রো(Kolkata Metro) যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আগামী রবিবার (১২ জুলাই) নির্ধারিত সময়ের পরিবর্তে বিকেল ৪:৩০টা থেকে চালু হবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হলেও, ওই দিন বিশেষ কারণে পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে(Kolkata Metro)
অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) ব্যবস্থার পরীক্ষামূলক পরিদর্শন করবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। সেই পরীক্ষার জন্যই রবিবার দিনের প্রথম ভাগে গ্রিন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হবে।

তবে যাত্রীদের স্বস্তির খবর, শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, টার্মিনাল স্টেশনগুলি থেকে নির্ধারিত সময়েই দিনের শেষ মেট্রো ছাড়বে। ফলে রবিবার গ্রিন লাইনে যাঁরা যাতায়াতের পরিকল্পনা করেছেন, তাঁদের বিকেল ৪:৩০টার পর থেকেই পরিষেবা পাওয়া যাবে। তাই অযথা হয়রানি এড়াতে আগেভাগেই যাত্রার পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা মেট্রো।


